বিজ এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ঘোড়াঘাটে ৪শ’ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদয়েরসহ চার শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

গাইবান্ধা জোনের আয়োজনে বিজ ঘোড়াঘাট শাখার উদ্যোগে অফিস চত্বরে সোমবার বেলা ১২টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিজ এর গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মোঃ শেখ মনির। বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি এর ম্যানেজার আনোয়ার জাহিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন এবং উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা।

অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কমপ্লাইন অফিসার আহসান হাবিব,পলাশবাড়ী সাব-জোন অফিসের সাব-জোনের জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা শীতার্ত মানুষের জন্য বিজ এর এমন সামাজিক উদ্যেগের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *