নিজস্ব প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে দুপুরে বিশিষ্ট বাউল ও লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে রমনা পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউল দলের আহবায়ক প্রখ্যাত গীতিকার লোকসংগীত শিল্পী ও সুফি সাধক আরিফ দেওয়ান।
এছাড়াও রমনা পার্কের রানী মঞ্চে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন সাবেক জাসাসের সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, বাউল শিল্পী আরিফ দেওয়ান, জাসাস আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, প্রখ্যাত কণ্ঠশিল্পী খোরশেদ আলম, জাসাসের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
