সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ- তাড়াশ-সলংগা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম এই মনোনয়নপত্র গ্রহন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।

মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাহিরে উপস্থিত সংবাদ কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করার সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, নির্বাচনী এলাকায় সকল নেতাকর্মী ও সাধারণ মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *