নগরকান্দায় কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত ১০ দলীয় কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ নভেম্বর) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা সদরের সরকারি এম এন একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুম বিল্লাহ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন,রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদাদীন মন্ডল, শহীদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা প্রমুখ। উদ্ধোধনী খেলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন টিম নগরকান্দা পৌরসভা টিম কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন,
“কাবাডি শুধু একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতীক। তাই, জাতীয় খেলা হিসেবে কাবাডি বা হাডুডুর পুনর্জাগরণে আমাদের সচেষ্ট হওয়া উচিত। এটি বাঁচিয়ে রাখতে পারলে গ্রামীণ সংস্কৃতির একটি গৌরবময় অধ্যায়ও অক্ষুণ্ণ থাকবে।

