আইটিইউসি বিসি ওয়েমেন্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুজ্জামান চৌধুরী (স্টাফ রিপোর্টার): ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ কাউন্সিল হলো আইটিইউসি-বিসি।
বিশ্বের ৩৪০ টি বৃহৎ সংগঠন নিয়ে ও ১৬৯টি রাষ্ট্রে কাজ করে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন।
বাংলাদেশে আইটিইউসি- বিসির মুল কমিটির পাশাপাশি রয়েছে এর নারী কমিটি। আজ ০৬ ডিসেম্বর শনিবার সকাল ৯. ৩০ মিনিটে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর সভাকক্ষে এই নারী কমিটির উদ্যোগে ১৬ দিনের সক্রিয়তার নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি
প্রতিপাদ্যে একটি আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইটিইউসি- বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী, শহীদুল্লাহ্ বাদল, বিলসের পরিচালক কহিনুর আকতার সহ আইটিইউসি- নারী কমিটির নারী নেতৃবৃন্দ। সভাটি সভাপতিত্ব করেন নারী কমিটির বর্তমান সভাপতি সাকী রেজওয়ানা, সঞ্চালনা করেন নাসরিন আকতার দীনা।
সভাটি পরিচালনা করেন নারী কমিটির বর্তমান সদস্য সচিব ফাতেমা আকতার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইটিইউসি- বিসির যুব কমিটির বর্তমান সদস্য সচিব সিফাত চৌধুরী ও বিএলএফ যুব কমিটির কার্যকরী সদস্য আসাদুজ্জামান চৌধুরী।

