১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নবেসুমির আখ মাড়াই উদ্ধোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি: ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের (নবেসুমি) ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি…
