দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের-দুদকের ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত
সীমান্ত শাহী, দিনাজপুর: জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির…
