সরকারি সফরের নামে বানিজ্য উপদেষ্টার শ্বশুড় ও আওয়ামী লীগের সাবেক এমপির কবর জিয়ারত: বন্ধের দিনও দুটি বিদ্যালয় খোলা
স্টাফ রিপোর্টার অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সরকারি সফরের নামে আওয়ামী লীগের সাবেক এমপি ও তার শ্বশুরের কবর জিয়ারত করেছেন। শুধু তাই নয় তার আগমন উপলক্ষে শুক্রবারও জয়পুরহাটের দু’টি বিদ্যালয় খোলা রাখা হয়। ফলে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষক-কর্মচারী বন্ধের দিনও বিদ্যালয়ে…
