দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের-দুদকের ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত

 

সীমান্ত শাহী, দিনাজপুর:
জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।


গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে উপস্থাপন করেন।
জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুদক জানায়, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধই এ ছিলো গণশুনানির মূল লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *