নিরাপত্তা জোরদার সদরঘাটে, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাটে। রাজধানীবাসীর ঈদযাত্রা নিরাপদ রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় তল্লাশি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যাত্রীদের মালামাল ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে কোস্ট গার্ড সদস্যদের। মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল…
