শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগ দিতে এসে আটক ‘চিকিৎসক’

নিজস্ব প্রতিনিধিঃ ভুয়া প্রজ্ঞাপনে ভুয়া নিয়োগপত্র নিয়ে ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসা ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে এলে প্রশাসন খবর দিলে এরফান জামান নুরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। আটক এরফান নিজেকে ইউনাইটেড…

Read More

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইমন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ইমন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওমর ফারুক (২০) নামে ইমনের এক বন্ধু। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইমনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

বিটিএন ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায়…

Read More

লালবাগ বিভাগের ডিএমপির নতুন উপ-কমিশনার তালেবুর রহমান

প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তালেবুর রহমান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর) বিভাগে কর্মরত ছিলেন। বুধবার (২৫ মার্চ) বিকালে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। স্বাক্ষরিত…

Read More

ডিএমপির বিশেষ নির্দেশনা স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে

বিটিএন ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে। বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক…

Read More

রাজধানীর যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, এমদাত ওরফে ইদদাত…

Read More

সুখবর দিলো নবীন ফ্যাশন হাসনাত আবদুল্লার হস্তক্ষেপে

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার ব্যতীত দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে। পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা…

Read More

রাজধানীর গাবতলী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গাবতলী এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জীবনের বাড়ি নীলফামারী সদরের টুপামারি নদী পাড়া…

Read More

গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ মানবপাচার মামলায়, মোট ১১ মামলা আছে: ডিবি

বিটিএন ডেস্কঃ এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক…

Read More

রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন, বন্ধের আশঙ্কায় উৎকণ্ঠা

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। ঈদের ছুটি পেরিয়ে চাহিদা আরও বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এরই মধ্যে তেলের ঘাটতি ও নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে পাম্প মালিকদের সংগঠন,…

Read More