লালবাগ বিভাগের ডিএমপির নতুন উপ-কমিশনার তালেবুর রহমান

প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তালেবুর রহমান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর) বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (২৫ মার্চ) বিকালে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

স্বাক্ষরিত আদেশে বলা হয়, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *