রাজধানীর তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর তেজগাঁওয়ে বন্ধু বেকারির গলির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়শই অত্যাচার করতো বলে জানা যায়।

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টা ৭ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার বিথী (২৯) তার স্বামী আল আমিনের সঙ্গে বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

জানা যায়, ৭ বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আল আমিন জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। শুক্রবার রাত ৯টা ৭ মিনিটে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার উপর নির্যাতনের কথা জানায়। কিছুক্ষণ পর, রাত ৯টা ৩০ মিনিটে জেসমিনের ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাত ১১টার দিকে কল পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে যায়। সিলিংয়ের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *