ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল ইরানে হামলার জেরে

বিটিএন ডেস্কঃ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (৯ মার্চ) একদিনে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হতে থাকে। বিস্তারিত হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে ধৈর্য্য ধরে ভ্রমণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *