মহাখালীতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ
রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. সবুজ মিয়া নামে একজন মিনি ট্রাক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার মো. জিয়াউর রহমান। পুলিশ জানায়, অননুমোদিত সময়ে মিনি ট্রাক নিয়ে মিয়ে…
