রাজধানীর আশুলিয়ায় সরকারি জমি লীজ নিয়ে বসবাসরতদের উপর হামলা,প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

শামীম ইকবাল, ঢাকা : আশুলিয়ায় আউকপাড়ার মৌজায় ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির লীজ গ্রহীতা মোঃ আইয়ুব আলী সিকদার গং এর ২০ একর সম্পত্তিতে বসবাসরত অসহায় দরিদ্র গরিব মানুষের উপর, ভূমি দস্যু কিশোর গ্যাংদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শ গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা নবাব এস্টেটের ন্যাশনাল প্লাজার বসবাসকারী ভুক্তভোগী এলাকাবাসী, এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আইয়ুব আলী সিকদার, কামাল মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ সময় কামাল মাস্টার বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাদ্দাম আইয়ুব আলী শিকদারের সাথে মিলে, চললেও আইয়ুব আলী সিকদারকে বাদ দিয়ে এখন সে বলে এই লিজ কৃত সম্পত্তির মালিক সে নিজেই, এখন প্রকৃত লীজ স্কৃত সম্পত্তির মালিক আইয়ুব আলী সিকদার আমাদের সাথে মিলে গেছে, তাই আজকে এই সংবাদ সম্মেলন, তিনি আরো জানান এই সম্পত্তি আমাদের লীজ নেওয়া ২০০৪ সাল থেকে আমরা বসবাস করে আসছি, এর মাঝে সাদ্দাম আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে, আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *