Bangla Television Network

যশোরে চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে প্রাইভেটকার ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

যশোর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন। সোমবার (২৩ মার্চ) রাতে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।…

Read More

গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ মানবপাচার মামলায়, মোট ১১ মামলা আছে: ডিবি

বিটিএন ডেস্কঃ এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক…

Read More

আলোচনার সময় এখন ইরানে সহিংসতা বন্ধ করে: ইইউ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ ভোগান্তি নিরসনে দুই দেশের নেতৃত্বকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। গতকাল সোমবার…

Read More

দাবি ইরানের আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার আরও একটি মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—একটি অগ্নিদগ্ধ বিমান নিচের দিকে আছড়ে পড়ছে। যদিও পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে স্রেফ ‘গুজব’ বলে…

Read More

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রিয়াঙ্কা ইসলাম, ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই তালিকায় যুক্ত হলেন। সোমবার (২৩…

Read More

উপজেলা বিএনপির পদ ছাড়লেন শাহে আলম প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর…

Read More

শেষ তারিখ ৩১ মার্চ আয়কর রিটার্ন জমা দেওয়ার

বিটিএন ডেস্কঃ ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও এবার তিন দফায় বাড়িয়ে শেষ সময় ৩১ মার্চ নির্ধারণ করা…

Read More

সচিবালয়ে প্রধানমন্ত্রী ৯টা ১ মিনিটে প্রথম কর্মদিবসে

বিটিএন ডেস্কঃ ঈদুল ফিতরের লম্বা ছুটির পর শুরু হয়েছে অফিস। মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং এরপর নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল…

Read More

আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে

বিটিএন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য় ।প্রধানমন্ত্রীর অ‌ফিস জানায়, আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থ এবং পরিকল্পনা…

Read More

নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবার পেল সরকারি সহায়তা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের কালীতলা( কাঠপট্টি) এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে  গেছে। মঙ্গলবার রাত  ৮টার দিকে পুরাতন কাঠপট্টি  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত এ পরিবার পেল সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক অঞ্জনা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী প্রয়াত…

Read More