Bangla Television Network

কাউকেই ছাড় দেওয়া হবে না সেবা প্রদানে বাধা দিলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আল্লাহ তায়ালা তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এবং আজীবন জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। তবে সেবামূলক কাজে কেউ বাধা দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেছেন। সোমবার (২৩ মার্চ) নগরকান্দা উপজেলা সদরের এমএন একাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী…

Read More

আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক আমরা চাই না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। তবে বিএনপিকে সতর্ক করে তিনি জানান, তারা যদি সঠিক পথে না ফিরে আসে, তাহলে তাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হতে পারে। সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় নিজ বাড়িতে গ্রামবাসী ও দলীয়…

Read More

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ২০

শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।…

Read More

রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন, বন্ধের আশঙ্কায় উৎকণ্ঠা

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। ঈদের ছুটি পেরিয়ে চাহিদা আরও বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এরই মধ্যে তেলের ঘাটতি ও নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে পাম্প মালিকদের সংগঠন,…

Read More

পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের নিজেদের উপকূলে হামলা হলে

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানি ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে সহ্য করবে না। এক বিবৃতিতে ডিফেন্স কাউন্সিল বলেছে, “যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ…

Read More

৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কাট থেকে

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে,…

Read More

পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১-আহত ১০

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চায়না খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ঘটনা ঘটে সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে। নিহত চায়না খাতুন (৪০) ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা…

Read More

বজ্রবৃষ্টির আশঙ্কা দেশের ৩’বিভাগে

বিটিএন ডেস্কঃ দেশের ৩ বিভাগে সোমবার (২৩ মার্চ) অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ…

Read More

সুনামগঞ্জ-দিরাই মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত ১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক সাইদুল ইসলাম (৩০) ও তার বন্ধু সফিকুল ইসলাম (২৮)। তারা দুজনই শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে…

Read More

শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে ৭ দিন বন্ধের পর

বিটিএন ডেস্কঃ পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হতে যাচ্ছে। রমজান মাসে পোস্ট ক্লোজিং সেশনসহ ৩ ঘণ্টা ৫০ মিনিট লেনদেন হলেও ঈদের পর প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো সাড়ে ৪ ঘণ্টা লেনদেন…

Read More