Bangla Television Network

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সুজন মহন্ত নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।…

Read More

পাগাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না: হাসনাত আবদুল্লাহ

বিটিএন ডেস্কঃ জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না।’ এই জ্বালানি সমস্যার সমাধান কবে হবে তা জানতে চেয়ে এমন প্রশ্ন রেখেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল…

Read More

যে কারণে পিএসএলে জাম্পা আইপিএল ছেড়ে

স্পোর্টস ডেস্কঃ এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগ ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। তবে ব্যতিক্রম ঘটনাও দেখা গেল। আইপিএল ছেড়ে পিএসএলে বেছে নিয়েছেন অ্যাডাম জাম্পা। পিএসএল ছেড়ে আইপিএলে আসার বড় কারণ থাকে অর্থ। তবে কেউ কেউ পিএসএলের বেশি অর্থের চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। সেখানে স্রোতের বিপরীতে গিয়ে আইপিএল ছেড়ে…

Read More

মুখ খুললেন জ্যোতির্ময়ী শাকিবের আচরণ নিয়ে

বিনোদন ডেস্কঃ ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই তা বলে দিয়েছিল। সে দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন শাকিব খানসহ ছবির কলাকুশলীরাও। সিনেমার মান নিয়ে দর্শকমহলে যখন নানা প্রশ্ন, এমন সময়ে এক প্রিমিয়ারে এসে বিতর্কে জড়ালেন শাকিব। এদিন মেগাস্টারের…

Read More

এসএসসি পরীক্ষায় ১জন কক্ষ পরিদর্শক রাখার নির্দেশ প্রতি ২০পরীক্ষার্থীর জন্য

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে পরীক্ষার হলে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ এবং প্রতিটি কক্ষে ন্যূনতম দুজন পরিদর্শক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বেঞ্চের দৈর্ঘ্য অনুযায়ী আসনবিন্যাস নির্ধারণসহ প্রশ্নপত্র সুরক্ষা ও কেন্দ্রে…

Read More

৬ হাজার পয়েন্টে উঠতে পারে চলতি বছরের শেষে ডিএসইএক্স সূচক

বিটিএন ডেস্কঃ দেশের পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও আইনের কঠোর প্রয়োগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আস্থা ফিরলে চলতি ২০২৬ সালের শেষের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টে উঠে আসতে পারে। তবে দৈনিক গড় লেনদেন ৪০০-৬০০ কোটি টাকার মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে…

Read More

এপ্রিল মাসে দাম বাড়ল ৩৮৭ টাকা এলপি গ্যাসের

নিজস্ব প্রতিনিধিঃ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে এক হাজার ৭২৮ টাকা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে এ নতুন দাম…

Read More

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে পাঠানো তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এসব নথিতে কাতারএনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি।…

Read More

ইরানের রাজধানী তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত তেহরানের চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক…

Read More

বাংলাদেশের সংহতি প্রকাশ সংযুক্ত আরব আমিরাতের প্রতি

বিটিএন ডেস্কঃ চলমান মধ্যপ্রাচ্য সংকটে ভ্রাতৃপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকে উপদেষ্টা সংযুক্ত…

Read More