ঈদের আগমুহূর্তে সমুদ্রে যেতে পারছেন না পাথরঘাটার হাজার হাজার জেলে
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে গভীর সমুদ্রে যেতে পারছেন না শত শত ট্রলারের হাজার হাজার জেলে। ঈদের আগমুহূর্তে এই সংকটে উপকূলীয় এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অভাবে বহু ট্রলার ঘাটে আটকে আছে। একই সঙ্গে অকটেন ও পেট্রোল সংকটের কারণে ব্যক্তিগত ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলেও…
