Bangla Television Network

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের একটি বাসায় আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা দুজন হলেন– সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান…

Read More

হামের এখন যে অবস্থা সেটাকে মহামারি বলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী…

Read More

বড় ধরনের পরিবর্তন আনলো গুগল ক্রোম ব্রাউজারের এআই মোডে

বিটিএন ডেস্কঃ গুগল তাদের ক্রোম ব্রাউজারের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মোডে বড় ধরনের হালনাগাদ উন্মুক্ত করেছে, যার ফলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আসবে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই নতুন ফিচারের ফলে অনলাইনে তথ্য অনুসন্ধান ও কেনাকাটার সময় ব্যবহারকারীদের বারবার ট্যাব পরিবর্তন করার ঝামেলা পোহাতে হবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু…

Read More

র‍্যাবের গোপন বন্দিশালায় গুম: চলছে তৃতীয় সাক্ষীর জেরা

নিজস্ব প্রতিনিধিঃ র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া তিন নম্বর সাক্ষীর জেরা চলছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা…

Read More

জামালপুরে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরি করার ঘটনায় দুই যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিয়াম…

Read More

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে বালুরচর এলাকার নদীর পাড় থেকে মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাকিব (২২) উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাউশিয়া ইউনিয়নের…

Read More

কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি

বিনোদন ডেস্কঃ ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন এই নির্মাতা। এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তানও রয়েছে। পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের…

Read More

প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ খান ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্বের

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের দুই মোড়ল ভারত-অস্ট্রেলিয়া। এই দুই দেশ থেকে নাগরিকত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রশিদ খান। আফগানিস্তানের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নেন এই তারকা লেগ স্পিনার। নিজের বই রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম-এ এ তথ্য প্রকাশ করেছেন। ২০২৩ সালের আইপিএল চলাকালে রশিদ খানকে আনুষ্ঠানিকভাবে দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। বইয়ে রশিদের উদ্ধৃতি দিয়ে বলা…

Read More

ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর হয়। মোসাদের থেকে তারা স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে…

Read More

ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে

আন্তর্জাতিক ডেস্কঃ ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এরআগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। তবে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।…

Read More