Bangla Television Network

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী-সমর্থক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক বলে জানা গেছে। মিরপুর…

Read More

শনিবার প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা, অংশ নেবেন ৫৩ হাজার প্রার্থী

বিটিএন ডেস্কঃ নানা আলোচনা ও সংশয় কাটিয়ে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা। এতে প্রায় ৫৩ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করবেন। এনটিআরসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী…

Read More

‘টপ গান থ্রি’ নিয়ে ফিরছেন টম ক্রুজ

বিনোদন ডেস্কঃ হলিউড সুপারস্টার টম ক্রুজের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি আসছে। ‘টপ গান: ম্যাভরিক’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার সিরিজের তৃতীয় সিনেমার কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজক সংস্থা প্যারামাউন্ট। গত বৃহস্পতিবার লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই খবর নিশ্চিত করা হয়। সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। ভ্যারাইটি ও ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২২…

Read More

বাঁচার কোনো উপায় নেই অজুহাত দিয়ে: সাইফ হাসান

স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের জবাবে বাংলাদেশ ২৫তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। তবে ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ার সঙ্গে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরপুরে এই উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন ম্যাচে ৫৭ রান করা সাইফ হাসান। তবে এমন হার অজুহাত…

Read More

দেশে আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে এ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশের মোট…

Read More

বাজারে এসে ক্রেতা বললেন— বুঝতেই পারছি না কোন দেশে আছি

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে ডিমের বাজারের চিত্র ঠিক উল্টো। গত সপ্তাহের তুলনায় ডজনে বেড়েছে ২০ টাকা। অন্যদিকে মাছ ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। আজ (শুক্রবার) রাজধানীর রামপুরা বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে। মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা…

Read More

ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও লেবাননের সাথে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের নেতিভত শহরে ছড়িয়ে পড়েছে এক নতুন আতঙ্ক। কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এবার হাজার হাজার মৌমাছির বিশাল এক ঝাঁক ঢেকে ফেলেছে শহরের আকাশ। এই অস্বাভাবিক ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে। খবর আল জাজিরার। গত বুধবার (১৫ এপ্রিল) নেতিভত শহরের…

Read More

যৌথভাবে ইউরেনিয়াম উদ্ধার করবে ওয়াশিংটন ও তেহরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে এক অভাবনীয় ও যৌথ অভিযানের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একত্রে বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কার্য চালিয়ে এই ইউরেনিয়াম সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রক্রিয়ার…

Read More

অপহৃত মাদরাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদরাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির বলেছেন, “গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের…

Read More

জামায়াতের ৯ দফা প্রস্তাবনা জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায়

নিজস্ব প্রতিনিধিঃ দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ৯ দফা প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং…

Read More