প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ খান ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্বের

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের দুই মোড়ল ভারত-অস্ট্রেলিয়া। এই দুই দেশ থেকে নাগরিকত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রশিদ খান। আফগানিস্তানের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নেন এই তারকা লেগ স্পিনার। নিজের বই রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম-এ এ তথ্য প্রকাশ করেছেন।

২০২৩ সালের আইপিএল চলাকালে রশিদ খানকে আনুষ্ঠানিকভাবে দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। বইয়ে রশিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমি অস্ট্রেলিয়া ও ভারত উভয় দেশ থেকে নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তাদের বলে দিয়েছিলাম, ‘যদি আমার দেশের হয়ে খেলতে না পারি, তাহলে অন্য কোনো দেশেরও হয়ে খেলবো না।

ভারত থেকে প্রস্তাব পাওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রশিদ। ওই সময় গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছিলেন। দলের এক কর্মকর্তা তাকে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে চান।

সেই দিনের আলাপচারিতার কথা স্মরণ করে রশিদ খান বলেন, ‘আমি গেলাম এবং তাকে সালাম দিলাম। তারপর কথা শুরু হলো। তিনি বলছিলেন “তোমার দেশে (আফগানিস্তান) পরিস্থিতি খুব খারাপ। ভারতে এসে থাকো। আমরা তোমাকে ভারতীয় নথিপত্র দেবো, এখানেই থাকবে, এখানেই ক্রিকেট খেলবে।’ আমি হতবাক হয়ে গিয়েছিলাম, তিনি কী বলছিলেন এবং বুঝতে পারছিলাম না কী বলব। কিন্তু আমি হেসে বললাম, ‘আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলছি।”

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *