Bangla Television Network

দেশের বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা…

Read More

বরিশালে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে (শুক্রবার) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বরিশালের প্রশাসক ও…

Read More

সাভারের  আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ…

Read More

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (৮ মে) থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ…

Read More

শরীয়তপুরে হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালো স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শিমু আক্তার (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই নারীর মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার কুদ্দুস…

Read More

ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

বিটিএন ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা…

Read More

বাংলাদেশিদের সতর্ক করলো সরকার, হজ পারমিট ছাড়া প্রবেশ নয়

ইসলামিক ডেস্কঃ অনুমতি ছাড়া হজ পালনের বিরুদ্ধে সৌদি আরব কঠোর অবস্থান নিয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হজবিধি কার্যকর করেছে দেশটি। এমতাবস্থায় বাংলাদেশিদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে…

Read More

মালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশি ১০ অবৈধ অভিবাসী আটক

প্রবাস ডেস্কঃ মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এপিএমএম) কেলান্তান শাখা কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন কেলান্তান এপিএমএম পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ। তিনি জানান, গোপন…

Read More

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স ৬০ বছরের কাছাকাছি। আজ (শুক্রবার) ভোরের দিকে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি…

Read More

সিগারেট চাওয়াকে কেন্দ্র করে হত্যা, মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে সোহেল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি হযরত আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

Read More