সাভারের  আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি মাদ্রাসাটির প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত বুধবার (৬ মে) বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে শিশুটি কান্নাকাটি করছিল। পরে স্বজনরা জানতে চাইলে শিশুটি ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। এরপর বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় স্বজনরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা একটি মামলা করেছেন। শুক্রবার (আজ) গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *