Bangla Television Network

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

বিটিএন ডেস্কঃ বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলি কমিউনিকেশন নেটওয়ার্কিং এবং লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ আইনে দেশের মোবাইল কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। রোববার (১৭ মে) রিটকারী আইনজীবী সানাউল্লাহ…

Read More

পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের জানায়, পরকীয়ার জেরেই তিন বছরের সন্তানসহ জাহানারা বেগম (৩০) নামের ওই গৃহবধূকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। এই ঘটনায় উজ্জল খান নামে ওই কথিত প্রেমিককে আটক করা হয়েছে।…

Read More

হামের হটস্পট ৩০ উপজেলায় কমেছে সংক্রমণ

বিটিএন ডেস্কঃ সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে, সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ৫…

Read More

চট্টগ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা মো. জোবায়েরকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রাম। রোববার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। তবে এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে…

Read More

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডে শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের এসব অংশ উদ্ধার করা হয়।…

Read More

আবারও ‘রেডি ডিটারজেন্টের’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্কঃ রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড ‘রেডি’ এবং তাসনিয়া ফারিণের একসঙ্গে করা বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি। এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথ চলা অব্যাহত রাখছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এ উপলক্ষে রোববার (১৭ মে) রেডিয়েন্ট…

Read More

হাত ফসকে যাওয়ার পথে কোলম্যান, নজর সেকেন্ড চেয়েসের দিকে

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। তবে হামজা-জামালদের কোচ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। বাংলাদেশ দলের কোচ হতে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। তবে কোচ নিয়োগে নিয়েছে নতুন মোড়। ওয়েলসের সাবেক কোচ কোলম্যানের পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও…

Read More

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এই নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে। রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন…

Read More

‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন জারি

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একটি নতুন পারিবারিক আইন চালু করেছে। সরকারি গেজেটে প্রকাশিত এই নতুন পারিবারিক আইনে তালেবান শাসনামলে বিয়ে সংক্রান্ত বিরোধ, বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বিয়ে বাতিলের বিভিন্ন ধরনের পদ্ধতি রূপরেখা আকারে তুলে ধরা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা স্বামী-স্ত্রীর বিচ্ছেদসংক্রান্ত ৩১ অনুচ্ছেদের এই ডিক্রি অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আফগান সংবাদমাধ্যম আমু টিভির…

Read More

ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

বিটিএন ডেস্কঃ ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে ‘ই-লোন’ বা অনলাইনভিত্তিক ঋণসেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে…

Read More