মুন্সীগঞ্জ আদালতের ফৌজদারী মামলার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠি

 

রুবেল ইসলাম তাহমিদ শ্রীনগর/লৌহজং- মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জে ফৌজদারী মামলা দায়ের, নিষ্পত্তি, আইনি বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তারের সঞ্চালনায় এসময় ফৌজদারী আইনি বিভিন্ন সমস্যা সমাধান, সংক্ষিপ্ত আদালতের বিচারিক কার্যক্রম, আসামিদের প্রভেশনের বিষয়বস্তু আলাদা আলাদা ভাবে প্রজেক্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন, দুরদানা রহমান ও মো. আশিকুর রহমান।

কনফারেন্সে উন্মুক্ত আলোচনা করেন, সেনাবাহিনীর অধিনায়ক ল্যাপটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দেবরাজ মালাকার, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটের অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা কোর্ট পরিদর্শক মোঃ কামরুল ইসলাম মিঞা প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, সহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *