মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য  র‍্যালি অনুষ্ঠিত হয়। সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বটতলায় এসে শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিনুউজ্জামান সহ আরো অনেকে। এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক সহ দলের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *