টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের অধিকাংশ জিরাফের মধ্যে বেঁচে থাকা ১ জিরাফের মৃত্যু

আব্দুল কুদ্দুস গাজীপুর প্রতিনিধি,
টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের অধিকাংশ জিরাফের মধ্যে বেঁচে থাকা একমাত্র জিরাফের মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও  শনিবার গণমাধ্যমে তথ্যটি প্রকাশ হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবত সর্বশেষ  জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেয়া হয়।
এবিষয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক।
 আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ২০১৩  সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়।এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়।
এদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে অধিকাংশ জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এটির মৃত্যুর পর পার্ক জিরাফ শূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *