গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বীজে’র গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) পলাশবাড়ী উপজেলার শাখা অফিস চত্বরে গতকাল রবিবার দুপুরে সবজি বীজ বিতরণের আয়োজন কার হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন সোহেল। বিজের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজের পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা, কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুল লতিফ,স্বাস্থ্য,সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ,কৃষি সম্পাদিকা ফরিদা বেগমসহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক,পুইশাক,লাউ,মিষ্টি কুমড়া,গাজর ও শিম বীজ বিতরণ করা হয়।
