তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীরাই হবে অগ্রণী শক্তি: আব্দুস সালাম আজাদ

 

রুবেল ইসলাম তাহমিদ, লৌহজং/শ্রীনগর মুন্সীগঞ্জ ।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “দেশের নারী সমাজ আজ জেগে উঠেছে। তারা জানে, এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতেই হবে।নারীরাই হবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রদূত।

শনিবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে লৌহজং উপজেলা মহিলা দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নই হচ্ছে জনগণের মুক্তির পথ। এই আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা দেশকে নতুন দিশা দেখাবে।”

জাতীয়তাবাদী মহিলা দল মুন্সীগঞ্জ জেলা শাখার সভানেত্রী সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তিশা, সাংগঠনিক সম্পাদক আয়েশা আলম নার্গিস, টংগিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক, লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার এবং বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাগর বেপারী, মোঃ আরিফুজ্জামান হাওলাদার লাবলু, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন খান পান্নু, আবু তাহের মৃধা, মোক্তার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বাদল, আলামিন খান, মোঃ তানভীর আহমেদ অভি, রানা হোসেন রনি, মোহাম্মদ বাচ্চু হাওলাদার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *