বাজারে স্বর্ণের ভরিতে ৩৩২৪ টাকা কমিয়েছে বাজুস

বিনোদন ডেস্কঃ টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ বুধবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১৫ বার। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল— যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

অন্যদিকে, চলতি বছর এ পর্যন্ত ২৫ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং কমেছে ৯ বার। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *