কুমিল্লার বুড়িচং উপজেলায় ইতিকাফে থাকা অবস্থায় বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় নামাজ পড়তে গিয়ে হারুনুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের জানান, মাহে রমজানের শেষ দশকে নাজাতের উদ্দেশ্যে হারুনুর রশিদ সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে ছিলেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের সময় দুই রাকাত সুন্নত শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই তার মৃত্যু হয়।

নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম বলেন, ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *