চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির অভিযানে এসব অস্ত্র পাওয়া যায়।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা অস্থিতিশীল করতে ভারত থেকে অস্ত্রগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *