চাঁপাইনবাবগঞ্জ মায়ের আঘাতে শিশুর মৃত্যু

 

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের আঘাতে আসিক (১১) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে আলেয়া বেগম শিশু আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মারা যায়। মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *