সোয়া চার ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ,প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্য্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো:সালাম হোসেন  জানান, শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হলে চলাচলের অনুমতি দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে উভয় প্রান্তের বিভিন্ন ঘাট ও মাঝনদীতে একাধিক ফেরি অপেক্ষমাণ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *