সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারলো বাংলাদেশ বড় হার দিয়ে

স্পোর্টস ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই প্রস্তুতিটি ভালো হলো না বাংলাদেশের। ৩-০ গোলের বড় হার দিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সেরেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে ভিয়েতনামকে লিড এনে দেন তুয়ান হাই।

এরপর ম্যাচের ১৮ মিনিটে আবারও গোলের দেখা পায় ভিয়েতনাম। আবারও সেট পিছ থেকে গোল হজম করে বাংলাদেশ। দুয়ি মাহন বল জালে জড়িয়ে ২-০ গোলে এগিয়ে দেয় দলকে।

এরপর ম্যাচে ফিরতে কিছুটা মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফয়সাল ফাহিম। তবে তা আটকে দেন ভিয়েতনামের গোলরক্ষক।

এরপর ম্যাচের ৩৮ মিনিটে আক্রমণ থেকে বল ডি বক্সে ঢুকে পড়ে কোনাকোনি শটে বল জালে জড়ান এনগুয়েন। এতে ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে বেশ কিছু আক্রমণ করলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ভিয়েতনামও আর কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *