সাটুরিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

মো: মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষে প্রকল্প নির্বাচনে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হরগজ, দরগ্রাম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো: ইমরুল হাসান, সাটুরিয়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহ, সাটুরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, ইউসুফ হোসেন এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করে ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নির্ধারণে অংশীদারিত্বমূলক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *