নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা ডঃ মিজানুর রহমান ও সেলিম রেজার লোকজনের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিন আগে সেলিম রেজার সমর্থক তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে মিজানুর রহমানের লোকজন । এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পাল্টা হামলা করে সেলিম রেজার লোকজন। এতে অন্তত ১৫ জন গুরুতর
আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।
