আবু তালহা, বগুড়া শেরপুর প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ ঘোষণা ও পি আর সহ ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সঞ্চালনা করেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. নাজমুল হক। সভাপতিত্ব করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম।
এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মো. আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলমসহ আব্দুল হক, আ. মান্নান, বজলুর রহমান, ইফতেখার আলম, আমিনুল ইসলাম, আ. খালেক প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই সনদ ঘোষণা ও পি আর সহ ছয় দফা দাবিতে সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
