স্টাফ রিপোর্টার: ২৫-১০-২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নতুন নির্বাচিত আহবায়ক মো: কামরুজ্জামান তারেক, যুগ্ম আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম দুখু (বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি হুইলারযান শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি) ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জসিমউদদীন।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মিটিং শেষে উক্ত তিনজনকে নির্বাচিত করার পরে তাদের স্বাক্ষরিত পত্রে মো: ইমামুল ইসলাম শহীদ বেপারীকে আহবায়ক, ইলিয়াস পারভেজ খানকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলার যান শ্রমিক দলের শিবচর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেন।
কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত যুগ্ম আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম দুখু বলেন, যে কমিটি গঠন করা হয়েছে আমরা আশাবাদী এই কমিটির মাধ্যমে আমরা থ্রি হুইলার যান চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারব। আগামীতে আরও বড় পরিসরে আমরা বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করব বলে আশাবাদী।
