রাজশাহী প্রতিনিধি : যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী -৫ পুঠিয়া দূর্গাপুরের আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার রেজাউল করিম বলেছেন একমাত্র বিএনপির হাতে বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদ।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় তার সংসদীয় আসন পুঠিয়া উপজেলার সাধনপুর বাঙালপাড়া এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি সবসময় সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সকল নাগরিক সমান অধিকারভোগী। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করার আহ্বান জানান।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পূজারি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
