আহসান হাবীব,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর পুরানা পুকুরপাড় এলাকায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরহাদ হোসেন রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী।
সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জেম, সহসভাপতি এজাবুল চৌধুরী, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আব্দুল লতিব এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলাম।
এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেতাউর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মশালায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির করণীয়, ৩১ দফা বাস্তবায়নের দিকনির্দেশনা, ইউনিয়ন পর্যায়ের সমস্যা ও সমাধান এবং সাধারণ ভোটারদের মাঝে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
