সাজ্জাদুল তুহিন, নওগাঁ:
প্রতিবছরের মতো এবছরও নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে এসিআই মটরস্-এর আয়োজনে সোনালীকা ডে-বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ফ্রি মেডিকেল চেকআপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকার একটি মাঠে সোনালীকা ডে-বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সার্ভিস ক্যাম্পেইনে সকাল থেকেই ছিল রঙিন ও প্রাণবন্ত আয়োজন। সেখানে ছিল সোনালীকা ট্রাক্টর ফ্রি সার্ভিস প্রোডাক্ট ডিসপ্লের গ্ৰাহক আপ্যায়ন, ফ্রি মেডিকেল চেকআপ, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শেষে অনুষ্ঠানে বিজয়ী কৃষক, ট্রাক্টর মালিক ও চালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেসার্স মিলন মটরস্-এর স্বত্বাধিকারী মোঃ মিলন হোসেনের সভাপতিত্বে সার্ভিস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল আলীম শেখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নওগাঁর এরিয়া ম্যানেজার পিযুষ কুমার রায়, নিয়ামতপুর উপজেলার ডিলার মোঃ আয়নাল হক ভুট্টু, নওগাঁর রিকভারি টেরিটরি ম্যানেজার ওয়ালিউর রশিদ, রাজশাহীর ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ তানভীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেরিটরি সার্ভিস ম্যানেজার মোঃ মারুফ বিল্লাহ, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জের সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ নাঈমুর রহমান।
সার্ভিস ক্যাম্পেইনএ ফ্রি সার্ভিসের পাশাপাশি তারা ট্রাক্টর সম্পর্কে তাদের মতামত প্রদান করে যার উপর ভিত্তি করে এসিআই মটরস গ্রাহকদের চাহিদা পূরণে আরও সচেষ্ট থাকবে। আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত করা নিশ্চিত করণই হচ্ছে এই সার্ভিস ক্যাম্পেইন এর অন্যতম প্রধান লক্ষ্য।
এই সার্ভিস ক্যাম্পেইনএ সকাল থেকেই প্রোডাক্ট ডিসপ্লে আর আপ্যায়নের সু-ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও বিভিন্ন প্রকার গেম শো ও গ্রাহক ফিডব্যাক এর উপরেও থাকে বিভিন্ন পুরস্কার। সেখানে অংশংগ্রহণ করেন প্রায় ৩৫০ এর অধিক গ্রাহক এবং ৮০টির বেশি ট্রাক্টর সার্ভিসিং করা হয়। এছাড়াও ডেলিভারী দেওয়া হয়।
উল্লেখ্য: ২০০৭ সাল থেকে এসিআই মটরস্ বাাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভুমিকা পালন করছে। এসিআই মটরস্-এর ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। এসিআই মটরস্ এর এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালীকা ট্রাক্টর দিয়ে। বর্তমানে সোনালীকার ২৬ হাজার এরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে। বিগত এগারো বছর ধরে সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর শিল্পে র্শীষস্থানে অবস্থান করছে। এই অর্জনে অন্যতম প্রধান কারণ এসিআই মটরস এর ৬ ঘন্টার মধ্যে অন দ্যা স্পষ্ট সার্ভিসের নিশ্চয়তা ও স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা যা নিশ্চিত করেছে সর্বোপরি গ্রাহক সন্তুষ্টি।
