শিবগঞ্জে গরু চুরির মামলায় মূলহোতাসহ গ্রেফতার ৫

 

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫টি গরু চুরির ঘটনার মামলায় চোর চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোঃ বুলু মন্ডলের ছেলে মোঃ জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮), বগুড়া জেলার সোনাতলা উপজেলার কুশারঘোপ (দক্ষিণপাড়া, বালুয়াহাট) গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) গ্রামের মোঃ সজল মন্ডল (৩৯), একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ নাজমুল হোসেন ওরফে নজমলের ছেলে মোঃ ওমর সানি ওরফে সজিব (২৮) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল (২৪)।

ওসি হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলামের খামার থেকে ৫টি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চোর চক্রের মূলহোতাসহ ৫ জনকে বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মামলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) ডি কে তনয়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *