শিক্ষার্থীদের নৈতিকতা ও কুরআন শিক্ষায় আলোকিত করছে তাড়াশের কাঞ্চনেশ্বর মাদ্রাসা



নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, তাড়াশ:

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঞ্চনেশ্বর এলাকায় অবস্থিত “কাঞ্চনেশ্বর কবরস্থান সংলগ্ন নূরানী কওমি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং” ইতোমধ্যেই এলাকায় একটি সুনাম অর্জন করেছে। এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সার্বিক তত্ত্বাবধান ও শিক্ষাদানের দায়িত্ব পালন করছেন প্রধান প্রিন্সিপাল মুফতি হুসাইন আহমদ সিরাজী এবং তাঁর সঙ্গে রয়েছেন সহকারী শিক্ষকবৃন্দ— মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ আবু নাঈম ও মুফতি আবু বাশার।



‎এখানে প্লে, নার্সারি ও ওয়ান শ্রেণির পাশাপাশি কুরআন শিক্ষা, হিফজুল কুরআন এবং ইসলামী নৈতিকতা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে ছোট থেকেই শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠছে।

‎শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নের জন্য মাদ্রাসায় একটি সুন্দর ও শান্ত পরিবেশ বিরাজ করছে। স্থানীয় অভিভাবকরাও সন্তুষ্ট যে, তাদের সন্তানরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আলোকিত জীবন গড়তে সক্ষম হবে।



‎প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু শিক্ষা প্রদান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *