শ্রীনগর/লৌহজং প্রতিনিধি. মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের মতো লৌহজংয়ে ও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে লৌহজং উপজেলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিসৌধে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা গন, উপজেলা জেলা প্রশাসন, থানা পুলিশ-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জানান।
পুরো এলাকায় বিরাজ করে দেশপ্রেম ও বিজয়ের আবহ। এছাড়া নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত রাখেন আয়োজকরা।
