শাহ্ আলম শাহী, দিনাজপুর:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে গণদোয়া ও আলোচনা সভা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ কর্মসূচি আয়োজন করে দিনাজপুর পৌর বিএনপির ২ নং ওয়ার্ড।
সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল দেওয়ান।
আলোচনায় অংশ নেন,পৌর বিএনপি নেতা শামীম হোসেনসহ অন্যরা।
এ আয়োজনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-স্থিতিশীলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে অসংখ্য মানুষ একসঙ্গে প্রার্থনা করেন, ‘আল্লাহ দেশের এই কঠিন সময় দূর করুন। আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন, তাকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
সেই সঙ্গে দিনাজপুর -৩ ( সদর) আসনে দেশনেত্রী খালেদা জিয়ারকে ভোট দিতে আহবান জানানো হয়।
