রূপগঞ্জে পূজামণ্ডপ ঘুরে দেখলেন জেলা প্রশাসক

‎জহিরুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ

‎শারদীয় দুর্গোৎসবের প্রথম দিন রূপগঞ্জের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ডিসি জায়েদুল ইসলাম মিঞা। রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে তিনি প্রথমে গোলাকান্দাইলের শ্রী শ্রী জিউর মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পূজামণ্ডপ ঘুরে দেখে ডিসি জানান, উৎসবকে ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে আছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের মো. মাশফাকুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান এবং রূপগঞ্জ থানার তদন্ত ওসি মোক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *