রাজশাহীতে জার্মান এগ্রো এন্ড বিসমিল্লাহ ফল ভান্ডারের যাত্রা শুরু

 

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো জার্মান এগ্রো এন্ড বিসমিল্লাহ ফল ভান্ডার।
বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে এ ফল ভান্ডারের উদ্বোধন করা হয়।

এসময় বিসমিল্লাহ ফল ভান্ডারের স্বত্বাধিকারী জার্মান আলী জানান, এখান থেকে কেমিক্যাল মুক্ত খেজুরের চকোলেট বিজ, দানাদার, খুরি,লিকুইড ঝোলা,ফুয়েল পাটালি গুড় এবং সুমিষ্ট খেজুরের কাচা রস সারা দেশে সরবরাহ করা হয়। ভোক্তাদের ভিন্ন রকমের পচ্ছন্দের পন্য পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। গ্রাহকরা যেন কোন ভাবেই প্রতারিত না হয় এ বিষয়ে আমরা সর্বাত্মক গুরুত্ব দিয়ে থাকি। কারন গ্রাহকরাই আমাদের এ অনলাইন ব্যবসার প্রধান ক্রেতা। এ জন্য তাদের কথা মাথায় রেখে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।

এসময় সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানেশ্বর মহিলা কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, সার্জেন্ট রেজানুল হক, রাজশাহী জেলা বিএনপির সদস্য আমিনুল হক মিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *